1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালের ফিলিং স্টেশনে অভিযান ; ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী!

প্রবীণ সাংবাদিকদের জন্য আসছে অবসর ভাতা—সরকারের যুগান্তকারী উদ্যোগ ;তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার পড়েছেন

দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার—এমন আশাব্যঞ্জক ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।


শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান-কে দেখতে গিয়ে তিনি এ কথা জানান।


মন্ত্রী বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে বিবেচনা করা হলেও এ খাতের কর্মীরা দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে রয়েছেন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা অনেকটাই উপেক্ষিত ছিল। এই বাস্তবতায় তাদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা হলেও অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ সময়ে আর্থিক সংকটে পড়েন। সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে তারা সম্মান ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল এবং ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন।
সরকারের এই উদ্যোগ সাংবাদিক সমাজে স্বস্তি ও আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com