1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:১৭|
শিরোনামঃ
বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নগরীতে স্বাস্থ্য ভবন ঘেরাও, পরিচালকের কক্ষে তালা; ফ্যাসিস্ট পদায়ন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ গৌরনদীতে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎ স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে সই’ ঘটনার নেপথ্যে বরিশালের অগ্রণী হাউজিংয়ের এমডি আজিজের সাথে তাদের কোটি টাকার বিরোধ!

পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয়ে ইজিবাইক চুরি: রাজৈরে ৩ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৯ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর থানায় পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয়ে ব্যাটারিচালিত অটো (ইজিবাইক) চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন চাকরিচ্যুত সেনা সদস্য এবং একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য রয়েছেন।

মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান-এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের-এর তত্ত্বাবধানে রাজৈর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফরিদপুরের ভাঙ্গা ও সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন ২০২৬ দুপুর ১২টার দিকে ভুক্তভোগী তার সবুজ রঙের একটি ব্যাটারিচালিত ইজিবাইক (চেসিস নম্বর: YDKD-25070667) নিয়ে রাজৈর উপজেলার সাধুর ব্রিজের পূর্ব ঢালে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় এক ব্যক্তি নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে রাজৈর থানার মোড়ে যাওয়ার জন্য ইজিবাইক ভাড়া করেন।

থানার মোড়ে পৌঁছানোর পর আরও এক ব্যক্তি এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মজুমদারকান্দি এলাকায় আসামি ধরতে যাওয়ার কথা বলে চালককে সেখানে যেতে বলেন। সরল বিশ্বাসে চালক তাদের নিয়ে মজুমদারকান্দির উদ্দেশ্যে রওনা দেন।

দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে মজুমদারকান্দি এলাকায় ইউনুছ শেখের মুদি দোকানের সামনে পৌঁছালে চালককে সামনের একটি সেতুর দিকে যেতে বলা হয়। এ সময় মোটরসাইকেলে করে আরও দুই ব্যক্তি সেখানে আসে। সুযোগ বুঝে তাদের একজন ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। অপর ব্যক্তি মোটরসাইকেলে করে সঙ্গে থাকা দুই সহযোগীকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে চালক ফিরে এসে দেখেন, তার প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইজিবাইকটি নেই।
ঘটনার পর রাজৈর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সুজন মোল্লা (২৮), চাকরিচ্যুত সেনা সদস্য; সর্বশেষ কর্মস্থল ঘাটাইল সেনানিবাস, টাঙ্গাইল।, মো. লিমন মিয়া (৩৫), চাকরিচ্যুত পুলিশ সদস্য; সর্বশেষ কর্মস্থল সদরপুর থানা, ফরিদপুর, মো. সাকায়েত মুন্সী (৩৫), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com