1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি পরিবারের সদস্যরা বাবুগঞ্জে প্রধান শিক্ষক সেলিম রেজার অবসরজনিত বিদায়ী সংবর্ধনা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান কালকিনিতে ৫০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গুঠিয়া বিএনপি কার্যালয়ে অদ্ভুত সমীকরণ! আ.লীগে আপ্যায়ন, বিএনপিতে কোন্দল-শায়েস্তা উপার্জন থামলে বদলায় সম্পর্ক, বিপদে সন্তানের নিঃস্বার্থ আশ্রয় কেবল গর্ভধারিণী মা “স্যানিটারি ইন্সপেক্টরের সাইনবোর্ড ব্যবহার” আগৈলঝাড়ার ‘চাঁদাবাজ সুকলাল’ এখন বরিশালে অসহায় সুমনের পাশে  মানবিক সাজ্জাদ পারভেজ দৈনিক কালবেলার সাবেক ব্যুরো চিফ আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী ৮ সেপ্টেম্বর  উজিরপুরে এলজিইডি প্রকৌশলী সুব্রত রায়কে ঘিরে একের পর এক অভিযোগ ! খুঁটির জোর’ কোথায়?

নগরীর কাকলীর মোড়ে মোবাইল সেলস সেন্টারে একবার নয়, দুই দফায় প্রতারণা, দোকান মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়েছেন

বরিশালে নতুন মোবাইল ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রি করে প্রতারনা এবং পরে ভুল তথ্য দিয়ে আরেকটি মোবাইল সরবরাহ করার অভিযোগে এক মোবাইল দোকান মালিকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চরোড এলাকার বাসিন্দা ইসরাত জাহান বন্যা (২৫)।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১২ জুলাই রাতে নগরীর সদর রোডের কাকলীর মোড়ে অবস্থিত মোবাইল সেলস সেন্টার থেকে দোকান মালিক মো. সজিবের কাছ থেকে একটি রিয়েল-মি-৭০ মোবাইল ফোন নতুন ও বক্সসহ কিনেন। বাসায় গিয়ে ফোনটি চালু করার পর সেটিতে পূর্ব থেকেই বিভিন্ন অ্যাপ ব্যবহৃত অবস্থায় দেখতে পেয়ে তার সন্দেহ হয়।

পরে ১৪ জুলাই সকালে বরিশালের ফাতেমা সেন্টারের পঞ্চম তলায় অবস্থিত রিয়েলমি কাস্টমার কেয়ারে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে জানানো হয়, মোবাইলটি ১৬ জুন ২০২৬ তারিখ থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এরপর তিনি দোকানে গেলে দোকান মালিক নিজের ভুল স্বীকার করে অতিরিক্ত ৩ হাজার ৫০০ টাকা নিয়ে একটি ইনফিনিক্স মোবাইল ফোন দেন। তবে অভিযোগে বলা হয়, বিক্রির সময় ফোনটির র‌্যাম ৬ জিবি বলা হলেও বাসায় গিয়ে দেখা যায় সেটি ৪ জিবি।

বিষয়টি নিয়ে পুনরায় দোকানে গেলে দোকান মালিক তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সন্তোষজনক কোনো সমাধান দেননি। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর আশপাশের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, অভিযুক্তের বিরুদ্ধে মোবাইল ব্যবসার আড়ালে সন্দেহজনক উৎস (চোরাই) থেকে মোবাইল সংগ্রহ করে নতুন হিসেবে বিক্রির অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে তিনি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের অনুরোধ জানিয়েছেন। ভুক্তভোগী অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, মিথ্যা তথ্য প্রদান, আর্থিক ক্ষতিসাধন ও দুর্ব্যবহারের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ, দোকানের বিক্রয় রেকর্ড, আইএমইআই নম্বর এবং মোবাইলগুলোর বৈধ উৎস তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার আশুতোষ অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগের বিষয়ে আগামীকাল ১৫ জুলাই তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। “অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মো. সজিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com