1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি পরিবারের সদস্যরা বাবুগঞ্জে প্রধান শিক্ষক সেলিম রেজার অবসরজনিত বিদায়ী সংবর্ধনা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান কালকিনিতে ৫০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গুঠিয়া বিএনপি কার্যালয়ে অদ্ভুত সমীকরণ! আ.লীগে আপ্যায়ন, বিএনপিতে কোন্দল-শায়েস্তা উপার্জন থামলে বদলায় সম্পর্ক, বিপদে সন্তানের নিঃস্বার্থ আশ্রয় কেবল গর্ভধারিণী মা “স্যানিটারি ইন্সপেক্টরের সাইনবোর্ড ব্যবহার” আগৈলঝাড়ার ‘চাঁদাবাজ সুকলাল’ এখন বরিশালে অসহায় সুমনের পাশে  মানবিক সাজ্জাদ পারভেজ দৈনিক কালবেলার সাবেক ব্যুরো চিফ আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী ৮ সেপ্টেম্বর  উজিরপুরে এলজিইডি প্রকৌশলী সুব্রত রায়কে ঘিরে একের পর এক অভিযোগ ! খুঁটির জোর’ কোথায়?

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বরিশালে প্রস্তুতি সভা, ঢাকায় যাবে ৫ লক্ষাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫২ বার পড়েছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বরিশালে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় বরিশাল ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

সভায় বরিশাল বিভাগের বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সম্ভাব্য কর্মসূচি, শৃঙ্খলা রক্ষা, নেতাকর্মীদের নিরাপত্তা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সার্বিক সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য কর্মসূচিতে বরিশাল বিভাগ থেকে প্রায় ৫ লক্ষাধিক নেতাকর্মী অংশগ্রহণ করবে। কর্মসূচিকে সফল করতে জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে বলেও সভায় জানানো হয়।

নেতারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে এবং এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com