1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মুলাদীতে নাজিরপুর ইউনাইটেড কলেজ ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে, দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ শেবাচিমে দুই গ্রুপ চিকিৎসকের সংঘর্ষ, আহত ২, কনফারেন্স রুমে ভাঙচুর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত মির্জাগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদ্রাসার সামনে ১০ পিস ইয়াবাসহ আটক শাহিন কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ছিঁড়ে নদীতে, আহত অপারেটর শেবাচিমে ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের বিদায়, দক্ষিণাঞ্চলবাসীর প্রত্যাশা ও প্রাপ্তির স্মৃতিতে এক কর্মদক্ষ প্রশাসক

তারেক রহমানের নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১২০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ নাপিতপাড়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে তারা মন্দির পরিদর্শন করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের নজরুল সড়কসংলগ্ন নাপিতপাড়া এলাকায় অবস্থিত মন্দিরটি পরিদর্শন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীন হাওলাদার, কৃষক দলের সভাপতি মো. মিলন হাওলাদার, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্দির পরিদর্শনকালে মো: এনায়েত হোসেন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সহযোগিতা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সজাগ রয়েছেন বলেও জানান। এছাড়া সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্দিরের নেতৃবৃন্দ জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মন্দির পরিদর্শন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন। এ ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় উৎসবের আনন্দমুখর পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com