1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালের ফিলিং স্টেশনে অভিযান ; ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী!

তারাবির নামাজে ঠেলাঠেলি থেকে সংঘর্ষ, গৌরনদীতে নারীসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী | 18 মার্চ, ২০২৬
বরিশালের গৌরনদীতে তারাবির নামাজ চলাকালে তুচ্ছ ঠেলাঠেলিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (১৭মার্চ) রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম শাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম শাওড়া জামে মসজিদে তারাবির নামাজের সময় শিশু মাহাসিব খান (১০) ও কিশোর আলামিন বেপারী (১৩)-এর মধ্যে ঠেলাঠেলির একপর্যায়ে পায়ে আঘাত লাগে। নামাজ শেষে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুতই উত্তেজনায় রূপ নেয়। একপর্যায়ে আলামিন ও তার সঙ্গে থাকা কয়েকজন মাহাসিবকে মারধর করে।

এ ঘটনার জেরে উভয় পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে অন্তঃসত্ত্বা নারী আকলিমা বেগমসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। এ বিষয়ে গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com