1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালের ফিলিং স্টেশনে অভিযান ; ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী!

ঝালকাঠিতে জেএসডি’র উদ্যোগে শ্রমিক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২১৬ বার পড়েছেন

ঝালকাঠি প্রতিনিধি॥

ঝালকাঠিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| এতে সভাপতিত্ব করেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মো: সোহরাব হোসেন|

অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরণ হালদার, আলোচনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান মাষ্টার, জেএসডি নেতা মো: মিজান তালুকদার, মো: গোফরান, সঞ্জয়  কুমার শীলসহ দলীয় নেতৃবৃন্দ|

সভাপতির ভাষনে আলহাজ্ব মো: সোহরাব হোসেন বলেন, ১৮৮৬ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ৮ ঘন্টা শ্রমের দাবীতে শ্রমিক আন্দোলন করেছিলেন| ওই দিন ১১ জন শ্রমিক মৃত্যুবরণ করেন|

তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিবছর ১ম শ্রমিক দিবস পালন করে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে|তিনি আরও বলেন, আমরা শ্রমিকদের পাশে অতীতে ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো| সভাপতি আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন|

এছাড়াও ঝালকাঠিতে সরকারী ও বেসরকারীভাবে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করা হয়েছে| জেলা বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দল  এবং কৃষক দল জেলা ও উপজেলা শাখার আয়োজনে ভিন্ন ভিন্নভাবে আলোচনাসভা ও রেলি আয়োজন করেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com