1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৭:৩৫|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

জ্বালানি ও ভোজ্য তেলের বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে র‍্যাবের ‘কঠোর অভিযান’—বরিশালে তৎপরতা জোরদার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৬২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল, ৭ এপ্রিল ২০২৬:
দেশে জ্বালানি ও ভোজ্য তেলের বাজার অস্থিতিশীলতার সুযোগে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা রুখতে মাঠে নেমেছে র‍্যাব-৮, বরিশাল। কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ইতোমধ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান জোরদার করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই হত্যা, ধর্ষণ, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও মজুতদারিসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র‍্যাব। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এসব অপরাধ নিয়ন্ত্রণে সংস্থাটি সফলতা অর্জন করেছে।

বর্তমান জ্বালানি তেলের অস্থির পরিস্থিতিতে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় জ্বালানি ও ভোজ্য তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে র‍্যাব-৮ কঠোর নজরদারি শুরু করেছে।
এরই অংশ হিসেবে বরিশাল সদরের যমুনা পেট্রোল ডিপো, বিভিন্ন পেট্রোল পাম্প, চকবাজার ও হাটখোলা বাজারে ভোজ্য তেলের আমদানিকারকদের গুদামসহ বিভিন্ন স্থানে পরিদর্শন ও অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৮ এর পক্ষ থেকে সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কোথাও অবৈধ মজুত বা কৃত্রিম সংকটের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৮, সদর কোম্পানি বরিশালের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ রওনক জাহান সরকার শুভ বলেন, “বাজারে কোনো ধরনের কারসাজি বা মজুতদারির চেষ্টা বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com