1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালের ফিলিং স্টেশনে অভিযান ; ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী!

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বরিশালে বিভাগীয় সেমিনার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়েছেন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে Civil Registration and Vital Statistics (CRVS) বাস্তবায়ন সংক্রান্ত বিভাগীয় পর্যায়ে সেমিনার আজ সকাল ১০ টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মিজ্ ফারাহ শাম্মী ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধনকে আরও সহজ, দ্রুত, নির্ভুল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, কার্যকর সিআরভিএস ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনসংখ্যার সঠিক পরিসংখ্যান, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, জাতীয় পরিচয় ও বিভিন্ন সরকারি সেবা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর, সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা এবং নিবন্ধন কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে আমরা দেশের জনসংখ্যার পরিবর্তন, জন্ম ও মৃত্যুর প্রবণতা এবং মৃত্যুর কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। এসব তথ্য জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, স্বাস্থ্যনীতি নির্ধারণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ, বিভিন্ন সরকারি সেবা প্রদান এবং জনগণের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজ নিজ অধিক্ষেত্রে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও সমন্বয় জোরদার করতে হবে। কোনো নাগরিক যেন জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো মৌলিক সেবা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় সঠিক সময়ে সঠিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা সম্ভব হলে সেই তথ্যের ভিত্তিতেই একটি কার্যকর ও জনবান্ধব রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান, যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মিজ্ মুর্শিদা শারমিন, বরিশাল স্থানীয় সরকারের পরিচালক মোঃ আহসান হাবিব, ভাইটাল স্ট্র্যাটেজিসের কান্ট্রি কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম ও মোঃ মঈন উদ্দিন বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com