1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালের ফিলিং স্টেশনে অভিযান ; ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী!

গৌরনদীতে মাদক সেবন ও বিক্রির দায়ে এক যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২১৬ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান গৌরনদী) বরিশাল প্রতিনিধি | ২১ এপ্রিল, ২০২৬

​বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ সাইদুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবন ও এলাকায় শান্তি বিনষ্ট করার অপরাধে তাকে ০১ বছরের কারাদণ্ড ও ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


​ মঙ্গলবার গৌরনদী উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের যৌথ উদ্যোগে আশোকাঠি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি: মোঃ সাইদুল ইসলাম (২৫), পিতা: জাহাঙ্গীর সরদার, গ্রাম: আশোকাঠি।

অভিযুক্তকে হাতেনাতে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। একইসাথে তার বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

​স্থানীয়রা জানান, সাইদুলের মাদকাসক্তি ও বেপরোয়া আচরণে দীর্ঘ দিন ধরে তার পরিবার ও এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এলাকাবাসী নিজেদের নিরাপত্তার স্বার্থে আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হতো। এই দণ্ড প্রদানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

​ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান, জনস্বার্থে এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গৌরনদী-এর সাব-ইনস্পেক্টর ফাইজুল হক ও তাঁর একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মাদক মুক্ত সমাজ গড়তে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com