1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:৪০|
শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা

গৌরনদীতে মাদক ব্যবসায়ী ধরিয়ে দেওয়ায় সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৯২ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিনিধি | ১২ মে ২০২৬

বরিশালের গৌরনদী উপজেলা-এ মাদক নির্মূলে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম। মাদক বিক্রেতা, সেবনকারী, বহনকারী ও মাদক সংশ্লিষ্টদের ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় মাদকসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নলচিড়া ইউনিয়নের সমাজসেবক মোঃ জামাল উদ্দিন-কে “দায়িত্ববান সেরা নাগরিক” স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি মাসে সমাজের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের এ সম্মাননা প্রদান করা হবে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম বলেন, “সমাজ থেকে মাদক নির্মূল করা শুধুমাত্র পুলিশ বা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। মাদক প্রতিরোধে রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, ইমাম-মুয়াজ্জিন, সাংবাদিক, সুশীল সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “সন্তান কোথায় যায়, কার সঙ্গে মিশে এবং কী করছে সেদিকে পরিবারের নজরদারি থাকতে হবে। কারণ সন্তান কোনো অপরাধ, মাদক বা জুয়ার সঙ্গে জড়িয়ে পড়লে এর দায় ও অসম্মান পরিবারকেই বহন করতে হয়। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী উপজেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম জহির-সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com