1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:২৫|
শিরোনামঃ
কোরবানির দাওয়াত দিতে গিয়ে যুবদল নেতার হামলায় ছোট ভাইয়ের নাক ফাটল যে অঙ্গীকার নিয়ে জুলাই বিপ্লব হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের: -অ্যাডঃ হেলাল মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে 

গৌরনদীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন: স্পিড ব্রেকার স্থাপনের জোর দাবি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল। ২০ এপ্রিল ২০২৬। ​

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকায় নিরাপদ সড়ক এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে পারাপারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ড ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মহাসড়কে এই কর্মসূচি পালন করেন স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী। ​ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের অংশটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিদিন শত শত রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এই স্থান দিয়ে রাস্তা পারাপার হন। কিন্তু যানবাহনের প্রচণ্ড গতি এবং কোনো গতিরোধক (স্পিড ব্রেকার) না থাকায় এখানে প্রতিনিয়ত ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে।

এতে প্রাণহানির পাশাপাশি পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই। ​ আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসি। বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে পারাপার হওয়া আমাদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এখানে দ্রুত স্পিড ব্রেকার দেওয়া না হলে আমরা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হব।” ​ বক্তারা স্থানীয় উপজেলা প্রশাসন এবং মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনস্বার্থে এবং শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে এই স্পিড ব্রেকার স্থাপন করা এখন সময়ের দাবি। তারা অতি দ্রুত জেব্রা ক্রসিং ও গতিরোধক নির্মাণের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য জোর দাবি জানান।

​মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com