1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালের ফিলিং স্টেশনে অভিযান ; ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী!

গৌরনদীতে তালাবদ্ধ গ্যারেজ থেকে মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৫৬ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি | ৭ এপ্রিল, ২০২৬

​বরিশালের গৌরনদী উপজেলায় একটি বন্ধ গ্যারেজের ভেতর থেকে জালাল কাজী (৫০) নামের এক গ্যারেজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

​নিহত জালাল কাজী পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মৃত সেকান্দার কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের পাশে স্থানীয় পান্নু প্যাদার ঘর ভাড়া নিয়ে গত চার বছর ধরে গ্যারেজ পরিচালনা করে আসছিলেন জালাল। গত কয়েকদিন ধরে গ্যারেজটি বন্ধ থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়। মঙ্গলবার সন্ধ্যায় গ্যারেজের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যারেজের দরজা ভেঙে ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

​স্থানীয়দের অভিযোগ, জালাল সম্প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং গ্যারেজের আড়ালে নিয়মিত মাদক সেবন করতেন।

নিহতের বড় ভাই কামাল কাজী জানান, জালাল অবিবাহিত হওয়ায় অধিকাংশ সময় গ্যারেজেই রাতযাপন করতেন। তিনি সম্প্রতি একটি ঘর নির্মাণের কাজও শুরু করেছিলেন। প্রায় তিন দিন আগে বাড়িতে তার সঙ্গে শেষ দেখা হয়েছিল, তখন তিনি কিছুটা অসুস্থ ছিলেন বলে জানান কামাল কাজী।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, “গ্যারেজের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

​এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com