1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:১২|
শিরোনামঃ
“কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু-স্বামীর দাবি আত্মহত্যা, তদন্তে নেমেছে পুলিশ” মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত মহান মে দিবসে মেহনতী মানুষের প্রতি বিএনপি নেতা সান্টুর শ্রদ্ধা মে দিবসে শ্রমিকদের ঢল: বরিশালে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে বিলকিস শিরীনের জোরালো বার্তা বাবুগঞ্জের ভয়াবহ অগ্নিকাণ্ড হুমায়ুনের দোকানসহ কয়েকটি ঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা ঝালকাঠিতে জেএসডি’র উদ্যোগে শ্রমিক দিবস পালিত বরিশালে জেলা মটরযান মেকানিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব, প্যানেল চেয়ারম্যান ফরহাদকে নিয়ে অপপ্রচারের অভিযোগ বাকেরগঞ্জে উন্নয়নের রোল মডেল রুমানা আফরোজ—স্বচ্ছতা, মানবিকতা ও দক্ষতায় গড়লেন অনন্য দৃষ্টান্ত গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

গৌরনদীতে জমি বিরোধে দুই যুবককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) | ২ এপ্রিল ২০২৬

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের শংকরপাশা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত ৩১ মার্চ রাত সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোসা. ময়না বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যায় ভুক্তভোগী মো. মিঠু হাওলাদার ও তার চাচাতো ভাই মো. লিমন হাওলাদার বাড়ির পাশের একটি মুদি দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আসিফ ব্যাপারী ও সাগর ব্যাপারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুইজনই গুরুতর জখম হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল এবং গ্রাম ছাড়া করার চেষ্টা করছিল। এ ঘটনায় পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

অন্যদিকে, অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করলেও বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার প্রক্রিয়ায় রয়েছে বলে দাবি করেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com