1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল সচেতন মহল কার্টনভর্তি টাকার রহস্য থেকে কোটি কোটি টাকার সম্পদ! কাস্টমসের ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে তোলপাড় শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন টিকিট ছাড়াই মিলছে সরকারি ওষুধ! বরিশাল সদর হাসপাতালে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ!  স্টাফের আত্মীয় পরিচয়ে একাধিকবার ওষুধ সংগ্রহ, সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ; চিকিৎসাসেবা নিয়েও উঠেছে প্রশ্ন সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন বরিশালে সাকুরা পাম্পের ক্যান্টিনে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, প্রতিবাদ করায় অন্য যাত্রীরাও হয়রানির শিকার

কালকিনিতে দুই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, একটিকে জরিমানা ও একটিকে বন্ধ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪৬৫ বার পড়েছেন

গৌরনদী প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলায় দুটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় একটি ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং অপর একটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় অবস্থিত নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এবং এম.এ ক্লিনিক (সাবেক আলাউদ্দিন হাসপাতাল) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন।

অভিযানকালে নিরাময় ক্লিনিকে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে আলাউদ্দিন হাসপাতালে অভিযানের সময় কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি। পাশাপাশি বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় হাসপাতালটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেটি বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহীনসহ সংশ্লিষ্টরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com