1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:০৮|
শিরোনামঃ
একটি গরু থেকে ৬৪টি খামার, বদলে গেছে রাজাপুরের নারী খামারি ইলার জীবন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ডাঃ আশীষের অবহেলায় চিকিৎসক দম্পতির নবজাতকের মৃত্যুঃ তদন্ত কমিটি গঠন মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া প্রবাসীর স্ত্রীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ শিক্ষক আটক! মির্জাগঞ্জে তোলপাড় জমজম নার্সিং কলেজে পুষ্টি ও স্বাদের মেলবন্ধন: বর্ণিল আয়োজনে ‘নিউট্রিশন ফেয়ার’ সম্পন্ন বরিশালে এয়ারপোর্ট থানার পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ যুব শক্তির জাগরণে কুয়াকাটায় ব্যতিক্রমী ক্যাম্পেইন ; বাল্যবিবাহ, যৌন নির্যাতন ও জেন্ডার বৈষম্য রোধে তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, বরিশাল মহিলা পলিটেকনিকে প্রথম ব্যাচে ভর্তি শুরু এ বছরেই! ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: মহাসড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর কালকিনিতে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

“কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু-স্বামীর দাবি আত্মহত্যা, তদন্তে নেমেছে পুলিশ”

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ১০৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার তৃতীয় তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা এবং কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে উর্মি তার স্বামী বাপ্পী এবং দুই সন্তান—দেড় বছরের ফারদিন ও চার বছরের ফারিস্তাকে নিয়ে আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ ও ঝগড়া লেগেই থাকত বলে জানা গেছে।

ঘটনার রাতে প্রায় দেড়টার দিকে বাপ্পী থানায় ফোন করে জানান, তার স্ত্রী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোররাতে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, “ঘটনার পর নিহতের স্বামী ও দুই সন্তানকে থানায় আনা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

এদিকে, ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তেই মিলবে মৃত্যুর প্রকৃত রহস্য।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com