1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:২২|
শিরোনামঃ
বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার! বরিশালে সকাল ৯টার সরকারি অনুষ্ঠান, এমপি এলেন দুপুর ২টা ৪৬ মিনিটে পৌনে ৬ ঘণ্টা অপেক্ষায় ক্ষুব্ধ শত শত কৃষক; সরকারি কর্মসূচির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন স্কুলের শিশু খাদ্য রুটির ভিতরে আস্ত ব্লেড

কলকাতায় বসেই বরিশালের ইলিশ মোকামের ব্যবসা নিয়ন্ত্রণ করছেন আওয়ামী লীগ নেতার টুটুল

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯৫ বার পড়েছেন

কলকাতায় বসেই বরিশালের ইলিশ মোকামের ব্যবসা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা নিরব হোসেন টুটুল। তার নামে ইলিশ রপ্তানির জন্য সরকারের অনুমতি পাওয়া চারটি লাইসেন্সের মাধ্যমে ইতোমধ্যে ভারতীয় বাজারে পৌঁছেছে প্রায় ২ হাজার কেজি ইলিশ।

বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের আড়ত মালিক হিসাবে টুটুলের ব্যবসা চলার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার।

তিনি জানান, মোকামের নিয়ম অনুযায়ী টুটুলের ব্যবসা চলছে। ২০১৯ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু করেন টুটুল। এ বছর সরকার কর্তৃক অনুমোদিত ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে চারটি লাইসেন্স রয়েছে তার।

এগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ এবং এআর এন্টারপ্রাইজ। টুটুলের প্রতিষ্ঠান তানিসা এন্টারপ্রাইজ ইতোমধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১,৩৬০ কেজি ইলিশ রপ্তানি করেছে। বরিশালের ইলিশ বাজার এখনও টুটুলের প্রভাবাধীন এবং তার লোকজন মোকাম থেকে মাছ সংগ্রহ করছেন।

কয়েকজন আড়তদার বলেন, ‘বর্তমানে যারা মোকাম নিয়ন্ত্রণ করছেন তারাই মূলত টুটুলের ব্যবসা টিকিয়ে রেখেছেন। রপ্তানি ব্যবসাও চলছে তাদের সহযোগিতায়।’

এ বিষয়ে কথা বলার জন্য কলকাতায় অবস্থানরত নিরব হোসেন টুটুলের ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।

মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, এই মোকাম তো আমার একার নয়। এখানে বিএনপি-আওয়ামী লীগসহ সব দল আছে। আমি চাইলেই তো কারও ব্যবসা বন্ধ করতে পারি না। টুটুল নেই, কিন্তু তার লোকজন ব্যবসা চালাচ্ছে। এখানে আমার কি করার আছে? তাছাড়া ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে তো সরকার। আমি বাধা দেওয়ার কে!

উল্লেখ্য, দৈনিক যুগান্তরে শনিবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com