1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:৩৭|
শিরোনামঃ
কোলচরে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফতাব হোসেনকে শেষ শ্রদ্ধা, প্রদান করা হলো গার্ড অব অনার বরিশালে নগরীতে রাতে গ্রেফতার ছাত্রলীগের সাবেক নেতা মুন্না, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল চরকাউয়ায় মাদক বিরোধী মানববন্ধন দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকায় নিয়োগ পেয়েছেন সুমন হক জুয়েল মামলায় হতাশ নন মুফতি ফয়জুল করীম, চাইবেন না জামিন বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের বিরুদ্ধে অপপ্রচার,সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা বাবুগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ

একটি গরু থেকে ৬৪টি খামার, বদলে গেছে রাজাপুরের নারী খামারি ইলার জীবন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৪৩ বার পড়েছেন

এম এ সবুর : রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি এলাকার এক সাধারণ গৃহবধু ফারিয়া আক্তার ইলা। কয়েক বছর আগেও যার পরিচয় ছিলো শুধুই সংসার সামলানো নারী হিসেবে। তবে নিজের ইচ্ছাশক্তি, পরিশ্রম আর সাহসকে পুঁজি করে এখন তিনি সফল নারী উদ্যোক্তা। তার বাবার বাড়িতে বসে মাত্র একটি গরু দিয়ে শুরু করা তার খামারে বর্তমানে রয়েছে ৬৪টি গরু।

একসময় যাকে নিয়ে সমালোচনা হতো, আজ সেই ইলাই রাজাপুরের অনেক নারীর অনুপ্রেরণ। তার সফলতার গল্প যেন জানিয়ে দেয় স্বপ্ন আর পরিশ্রম থাকলে অসম্ভবও সম্ভব।
২০২৩ সালে ছোট পরিসরে গরু পালন শুরু করেন ইলা। শুরুতে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। বরং একজন নারী হয়ে খামার পরিচালনা করায় নানা কটুক্তি ও সমালোচনার মুখেও পড়তে হয়েছেতাকে। কিন্তু থেমে যাননি তিনি। ধীরে ধীরে নিজের স্বপ্নকে বড় করতে শুরু করেন।

পরবর্তীতে পরিবারের সহযোগীতা, বিশেষ করে ব্রুনাই প্রবাসী স্বামী মো. সুমন খানের সার্বিক অনুপ্রেরণায় গড়ে তোলেন “ফাহিয়ান এাগ্রো ফার্ম”। বর্তমানে তার খামারে ফাইটার, শাহিওয়াল ও ওয়েস্টর্ন ফ্রিজিয়ানসহ বিভিন্ন জাতের ৬৪টি গরু রয়েছে।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে খামারে চলছে ব্যস্ততা। দেশীয় পদ্বতিতে খড়, ঘাস ও দানাদার খাবার খাইয়ে গরুগুলো মোটাতাজা করা হচ্ছে। ইতোমধ্যে ৩০টি গরু বিক্রি করেছেন বলে জানান ইলা। এবার কোরবানির ঈদকে কেন্দ্র করে খামার থেকে প্রায় এক কোটি টাকার গরু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা।

শুধু গরুর খামারেই সীমাবদ্ধ থাকেননি তিনি। পাশাপাশি ছাগল পালন, কবুতর পালন ও মাছ চাষও করছেন। তার এই উদ্যোগে এখন কর্মসংস্থান হয়েছে এলাকার কয়েকটি পরিবারের।

খামারে কাজ করা শ্রমিকরা জানান, এখানে গরুগুলোকে স্বাস্থ্যসম্মত পরিবেশে লালন-পালন করা হয়। খামারে কাজ করে তারা নিয়মিত আয় করে পরিবারের মুখে দু-বেলা দু’মুঠো খাবারের ব্যবস্থাসহ সকল চাহিদা পুরন করতে পারছেন।
ফাহিয়ান এগ্রো ফার্ম এর পরিচালক ফারিয়া আক্তার ইলা বলেন, “শুরুতে অনেক মানুষ আমাকে নিরুৎসাহিত করেছে। কিন্তু আমি বিশ্বাস হারাইনি। আমার স্বপ্ন ছিল বড় একটি খামার গড়ে তোলা। এক সময় সমালোচনা করা মানুষ গুলো এখন আমার কাজের প্রশংসা করে, এটা অনেক ভালো লাগে।” সামনে আরও বড় পরিসরে খামার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও নিতি জানান।

রাজাপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “ফারিয়া আক্তার ইলা একজন পরিশ্রমী নারী উদ্যোক্তা। দেশীয় পদ্বতিতে গরু লালন-পালন করে তিনি সফল হয়েছেন। তাকে দেখে অনেক নারী এই কাজে উদ্যোগী হচ্ছেন। প্রাণীসম্পদ বিভাগ থেকে তাকে নিয়মিত পরামর্শ ও সহযোগীতা দেওয়া হচ্ছে।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com