1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১২:৩৫|
শিরোনামঃ
এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার! বরিশালে সকাল ৯টার সরকারি অনুষ্ঠান, এমপি এলেন দুপুর ২টা ৪৬ মিনিটে পৌনে ৬ ঘণ্টা অপেক্ষায় ক্ষুব্ধ শত শত কৃষক; সরকারি কর্মসূচির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন স্কুলের শিশু খাদ্য রুটির ভিতরে আস্ত ব্লেড বরিশাল টাউনহলে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশালে এনসিপি নেতাকে জামায়াত নেতার হুমকির অভিযোগ বাবুগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় কর্মদিবসেই অনুপস্থিত সহকারী প্রকৌশলী সুমন, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি!

“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” আবেগঘন পরিবেশে বিএমপি কমিশনার শফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৯৯ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার:

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিদায়ী কমিশনার মোঃ শফিকুল ইসলাম-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। “আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” প্রতিপাদ্যে বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বিএমপি পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত এ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও এডমিন) রিপন চন্দ্র সরকারের সঞ্চালনায় আয়োজিত বিদায়ী সভায় বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী কমিশনার মোঃ শফিকুল ইসলামকে একজন ডায়নামিক, দক্ষ, মানবিক ও ফোর্সবান্ধব পেশাদার কর্মকর্তা হিসেবে অভিহিত করেন। তারা বলেন, কর্মজীবনে তাঁর নেতৃত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতা বিএমপি’র সদস্যদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি নতুন কর্মস্থল ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ হিসেবেও তিনি সফলতার ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবর্ধনায় বিদায়ী কমিশনারও বরিশালে তাঁর কর্মময় সময়ের নানা স্মৃতিচারণ করেন এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বিএমপি’র পক্ষ থেকে বিদায়ী কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com