1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালের ফিলিং স্টেশনে অভিযান ; ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী!

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, মির্জাগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৬২ বার পড়েছেন

মো. তারিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার,

পটুয়াখালীর মির্জাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন এবং প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন ও মূল্য যথাযথভাবে উল্লেখ না করায় দুই বেকারি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) উপজেলার মহিষকাটা বাজার ও মাধবখালী এলাকায় বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি।

অভিযান সূত্রে জানা যায়, মহিষকাটা বাজার ও মাধবখালী এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি চালানোর সময় ইমন বেকারি ও পায়রা বেকারিতে নানা অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠান দুটির তৈরি কেক ও বিস্কুটের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন এবং মূল্য যথাযথভাবে উল্লেখ করা হয়নি। পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের প্রমাণও পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও সংশ্লিষ্ট আইনের আওতায় ইমন বেকারি ও পায়রা বেকারি কর্তৃপক্ষকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ও বাজার তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, শুধু জরিমানা নয়, খাদ্যপণ্যের মান ও উৎপাদন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি আরও জোরদার করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com