1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে আত্মসাতের পাওনা টাকা চাওয়ায় প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দেড় বছরের নন্দিতার হৃদয়ে জন্মগত রোগ, বাবার পেশা দিনমজুরি—অশ্রুসিক্ত মায়ের পাশে মানবিকতার হাত বাড়ালেন বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ  শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার

অনিয়মের অভিযোগে বরিশাল টিটিসি কেন্দ্রে বন্ধ তাকামুল পরীক্ষা ; শত শত প্রবাসী যাত্রীদের ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পড়েছেন

রিপোর্ট সাইফুল অপূর্ব

বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) থেকে বন্ধ হয়ে গেলো সৌদি প্রবাসী যাত্রীদের তাকামুল পরীক্ষা।ভোগান্তিতে দেশের দূর দুরন্ত থেকে আসা পরীক্ষার্থীরা।টিটিসির পরীক্ষা পরিদর্শকদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকামুল সংস্থা থেকে বরিশাল টিটিসি কেন্দ্রে সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বরিশাল টিটিসি অধ্যক্ষ গোলাম কবীর।

এ বিষয়ে অধ্যক্ষ গোলাম কবির জানান তাকামুল সংস্থা বিএমইটি থেকে কিছু অভিযোগের কারনে সাময়িক ভাবে বরিশাল টিটিসি কেন্দ্রে তাকামুল পরীক্ষা বন্ধ করে দিয়েছেন।গত ৬ আগষ্ট বৃহস্পতিবার তাকামুল নিয়ন্ত্রণ সংস্থার একটি প্রতিনিধি দল বরিশাল টিটিসিতে তদন্তে আসেন। যেই সমস্ত অভিযোগ তারা উল্লেখ করেছেন তার কোন সত্যতা পাওয়া যায়নি বলে জানান অধ্যক্ষ গোলাম কবির। তবে তিনি আরো বলেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গিয়েছে। আমরা সে বিষয়ে তদন্ত করছি। যদি এর কোন সত্যতা পাওয়া যায় বা টিটিসির কোন ব্যাক্তি এর সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। তবে অচিরেই পুনরায় তাকামুল পরীক্ষা শুরু হবে বলে জানান তিনি।

বরিশাল টিটিসি কেন্দ্রে সুনামের সাথে প্রবাসী যাত্রীদের তাকামুলের এই সেবা অব্যাহত থাকলেও গুটি কয়েক এ্যাসোসর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পায় বিএমইটি কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার তাকামুল পরীক্ষার্থীরা টিটিসি কেন্দ্রে প্রবেশ করলে পরীক্ষা বাতিল হয়েছে বলে জানান কর্তৃপক্ষ, তবে কেনো বাতিল হয়েছে কতদিনের জন্য বন্ধ থাকবে এর সুনির্দিষ্ট কোন জবাব দিতে পারেননি টিটিসি কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক টিটিসির এক শিক্ষক জানান,গুটি কয়েক এ্যাসোসর সমষ্টিগত সিন্ডিকেট তৈরি করেছে।
যার মাধ্যমে অবৈধ উপায়ে হাতিয়ে নিয়েছে লক্ষ্য লক্ষ্য টাকা। সিন্ডিকেট এত শক্তিশালী যে ভিতরের খবর তারা ব্যাতিত বাহিরে প্রকাশের সুযোগ নেই। অচিরেই বিএমইটি কর্তৃপক্ষ এর সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করবে এবং শতভাগ সুষ্ঠ ও স্বচ্ছ পরীক্ষার দাবী জানিয়েছেন পরীক্ষার্থীরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com