1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:১৪|
শিরোনামঃ
বরিশাল নগরীর পলাশপুরে মোবাইল ফোনে ‘ডিল’, মাদকের জালে যুবসমাজ! অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগে মাদারীপুরে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ তথ্যমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসা ভুল: ৩ বছরের শিশুকে প্রাপ্তবয়স্কের ওষুধ, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ নবগঠিত ‘জিয়া মঞ্চ” বরিশাল সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত টরকী বন্দরে ফুটপাত দখলমুক্তে ইউএনও’র অভিযান এডহক কমিটি থাকতেই ‘না’ বোর্ডের—তুষখালী হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি অনুমোদন বাতিল ১৬ বছর পর ভোলা প্রেসক্লাবে নতুন নেতৃত্ব: নবনির্বাচিত কমিটিকে বরিশাল সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

দশম গ্রেডের দাবিতে রাস্তায় বরিশালের টেকনোলজিস্ট–ফার্মাসিস্টরা

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়েছেন

রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবীতে সারাদেশের ন্যায়ে বরিশালেও মানববন্ধন করেছেন।

আজ বুধবার দুপুর ২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

জানাগেছে, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। অথেচ তারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে যাচ্ছেন। দেশের করোনা, ডেঙ্গু, নিপাহ ভাইরাসসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও তারা ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন।

মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহনকারী মেডিকেল ফার্মাসিস্ট মোঃ সাইফুল ইসলাম লিটন বলেন, দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। সারাদেশে ল্যাব টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্যব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বারবার তাদের দাবি অবহেলিত হচ্ছে। তাই আমাদের দশম গ্রেড বাস্তবায়ন চাই। দ্রুত সময়ের মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন না হলে কর্মবিরতি ও আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি।

মানববন্ধনে মেডিকেল টেকনোলজিস্ট মোঃ জাহিদ হোসেন ও মোঃ তাওহিদ হাসান বলেন, দশম গ্রেড আমাদের অধিকার, দাবি নয় এটি আমাদের পাওনা। বহুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি, অথচ প্রতিবারই আমরা প্রতারণা ও প্রতিশ্রুতি ভঙ্গের শিকার হচ্ছি। আর কোনো আশ্বাস নয়, এবার চাই সরাসরি সিদ্ধান্ত। এ নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে বৈষম্য দূর করে দশম গ্রেড বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন। মানববন্ধন থেকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে সরকারের প্রতি দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয়।

মানববন্ধনে অংশ নেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল মেডিকেল টেকনোলজিস্ট মেডিকেল ফার্মাসিস্ট।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

One thought on "দশম গ্রেডের দাবিতে রাস্তায় বরিশালের টেকনোলজিস্ট–ফার্মাসিস্টরা"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com