1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
অসুস্থ শ্রমিকদল নেতা বাঘা শহিদের পাশে জিয়াউদ্দিন সিকদার জজ কোর্টের সামনে হামলা, এজাহারভুক্ত আসামি নাঈম গ্রেপ্তার বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত

বরিশালে প্রশাসনে নতুন দু’নায়কের যাত্রা শুরু: জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নবাগত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মতবিনিময়

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়েছেন

বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নবাগত জেলা প্রশাসক মোঃ খাইরুল আলম সুমন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সভায় বরিশালের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং সেবাদান ব্যবস্থার কর্মদক্ষতা বাড়ানোর বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “বরিশালের উন্নয়নকে দ্রুত ও দৃশ্যমান করতে হলে প্রশাসনের সব শাখার মধ্যে সমন্বয়ই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেবাগ্রহীতাদের সন্তুষ্টি অর্জনই হবে আমাদের প্রথম লক্ষ্য।” তিনি সরকারি কর্মচারীদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নবাগত জেলা প্রশাসক মোঃ খাইরুল আলম সুমন বলেন, “বরিশালকে এগিয়ে নিতে জেলা প্রশাসন সবসময় ময়দানেই থাকবে। জনগণের সমস্যা সমাধানে দ্রুত প্রতিক্রিয়া, মাঠপর্যায়ের নজরদারি এবং ডিজিটাল সেবার সম্প্রসারণ—এসবকে আমরা প্রাধান্য দেবো।” তিনি আরও উল্লেখ করেন, সরকারি প্রকল্প বাস্তবায়নে গতি আনার পাশাপাশি দুর্নীতি ও হয়রানিমুক্ত প্রশাসন গড়াই তার অঙ্গীকার।

মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তারা প্রশাসনের নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বরিশালের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে সবাই সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com