1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:৪৪|
শিরোনামঃ
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা বাবুগঞ্জে সালিশ বানিজ্য ও মাদক জুয়া প্রতিরোধ পরিষদের আত্নপ্রকাশ ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’–এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ জুন দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ বাকেরগঞ্জের চরামদ্দির কুদ্দুস হত্যা মামলায় বিচার ধামাচাপার চেষ্টার অভিযোগ: ৩০ লাখ টাকার গোপন বৈঠক, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অধরা আসামিরা!

বরিশালের টুঙ্গিবাড়িয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪৬৯ বার পড়েছেন

বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সিংয়েরকাঠী আশ্রয় কিল্লা প্রাঙ্গণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় তিনি বলেন, “সরকার সর্বদা জনগণের পাশে আছে। দুর্যোগে কেউ একা নয়—মানবিক সহায়তার মাধ্যমে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণ কার্যক্রমে শতাধিক পরিবারকে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পরিদর্শন করে তাৎক্ষণিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, প্রশাসনের এ মানবিক উদ্যোগ তাদের নতুন করে বাঁচার সাহস দিয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com