1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মির্জাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাওন গ্রেপ্তার বরিশাল সনামধর্ন্য ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল ইউনিয়নবাসী বরিশালে গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন জেলা প্রশাসক, ২৫ জন পেলেন আর্থিক সহায়তা গাজীপুরের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউসুফ সিকদার বাকেরগঞ্জের চরাদিতে ! বিএনপি নেতার ছত্রছায়ায় আত্মগোপনের অভিযোগ, গ্রেপ্তারের দাবি স্থানীয়দের বরিশাল টিটিসিতে ব্যক্তিগত গাড়িতে ড্রাইভিং প্রশিক্ষণ! সরকারি কোর্সের বাইরে ২১০০ টাকা ফিতে আলাদা প্রশিক্ষণ, অর্থ জমা হয় কোথায়? অধ্যক্ষের দাবি—‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার’ ব্যাগ হারিয়ে দিশেহারা নারী, আধা ঘণ্টায় উদ্ধার ১০ হাজার টাকাসহ সব মালামাল! মানবিক পুলিশিংয়ের অনন্য দৃষ্টান্ত বরিশাল কোতয়ালী মডেল থানা সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে বিছানায় কাতরাচ্ছেন বরিশালের সেই শেখ সাদী, প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! কারা অধিদপ্তরের আইন শাখায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি : নিয়োগ প্রক্রিয়া থেকে মামলা ব্যবস্থাপনা—সব ক্ষেত্রে নিরপেক্ষতা যাচাইয়ের তাগিদ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা

মির্জাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাওন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়েছেন

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাওনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর)সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের উত্তর মজিদবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাওন উত্তর মজিদবাড়িয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোহাম্মদ মনিরুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর আওতায় ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করে সরকার। নিষেধাজ্ঞা সত্ত্বেও গত সোমবার (২৩ নভেম্বর) পটুয়াখালী জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য মির্জাগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়, যেখানে শফিকুল ইসলাম শাওনকে সহ-সভাপতি করা হয়েছে।মির্জাগঞ্জ থানা ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শফিকুল ইসলাম শাওনের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে।

​এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম শাওনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো তৎপরতা রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com