1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে তসলিম উদ্দিন ও নাসির উদ্দিন রুমন গৌরনদীতে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আটক শেবাচিমে দালালদের দৌরাত্ম্য, চিকিৎসা নিতে এসে নিঃস্ব হচ্ছেন রোগী-স্বজন! অনিয়ম-ভোগান্তিতে অতিষ্ঠ সাধারণ মানুষ, প্যাথলজি বিভাগ ২৪ ঘণ্টা চালুর দাবি বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত ; সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজপথের আন্দোলন থেকে জনসেবা, চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সাংবাদিকতার কোনো দল নেই, কোনো বন্ধু নেই—সত্যের কাছে সাংবাদিকের একটাই পরিচয়! বরিশাল মহানগর যুবদল সভাপতি রিয়াজের সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি সিনিয়র নেতাদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়, সাংগঠনিক ঐক্যের বার্তা দিল নবগঠিত বরিশাল দক্ষিণ জেলা যুবদল

সিনিয়র নেতাদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়, সাংগঠনিক ঐক্যের বার্তা দিল নবগঠিত বরিশাল দক্ষিণ জেলা যুবদল

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়েছেন

নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল দক্ষিণ জেলা কমিটির নেতৃবৃন্দ বিএনপির সিনিয়র ও শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দলের জ্যেষ্ঠ নেতারা।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবাদুল হক চান, বরিশাল মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের মনোনীত চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার এবং বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নবগঠিত বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নেতৃবৃন্দ সিনিয়র নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের প্রতি সম্মান জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। অন্যদিকে সিনিয়র নেতারাও নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভকামনা জানান।

এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রাজনৈতিক অঙ্গনে নতুন কমিটি ঘোষণার পর সিনিয়র নেতাদের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎকে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টির উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

নেতাকর্মীদের প্রত্যাশা, সিনিয়র নেতাদের দিকনির্দেশনা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নবগঠিত কমিটি বরিশাল দক্ষিণ জেলায় যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে।

দৈনিক বরিশাল মুখপত্র
নির্ভীক সত্য প্রকাশে অকূতোভয়

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com