বরিশাল মহানগর যুবদলের সভাপতি মো. রিয়াজুর রহমান রিয়াজের সঙ্গে যুবদলের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ঐক্য ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ সময় যুবদলের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।