1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি হাবিবুল্লাহ সম্পাদক মাহফুজ দীর্ঘ প্রতীক্ষার অবসান, বরিশাল মহানগর যুবদলের সভাপতি হলেন রিয়াজুর রহমান রিয়াজ বরিশাল মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক মুন্না নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা বাবুগঞ্জে যুবদল নেতা সাহাজুল ইসলামের পিতার ইন্তেকাল, শোক প্রকাশ নেতৃবৃন্দের বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের ফুলেল শুভেচ্ছা জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু বিএনপির পরিচয়ে আওয়ামী লীগের নেতা ‘লিজ জামান’! মতিঝিলে বিআরটিসি ঘিরে তৎপরতা, নাশকতার পরিকল্পনার অভিযোগ

বরিশাল মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক মুন্না

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১০৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল মহানগর শাখার সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সংশোধিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশোধিত কমিটিতে সভাপতি হিসেবে রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে আরিফুর রহমান মুন্নাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সংশোধিত কমিটির অনুমোদন দেয়।

ঘোষিত কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান তৌহিদ, সহসভাপতি শহীদুল হাসান আনিচ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক মুশফিক রহমান অভি।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে বরিশাল মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

১৬ নভেম্বর ২০২৬ তারিখে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে বরিশাল মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com