1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি হাবিবুল্লাহ সম্পাদক মাহফুজ দীর্ঘ প্রতীক্ষার অবসান, বরিশাল মহানগর যুবদলের সভাপতি হলেন রিয়াজুর রহমান রিয়াজ বরিশাল মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক মুন্না নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা বাবুগঞ্জে যুবদল নেতা সাহাজুল ইসলামের পিতার ইন্তেকাল, শোক প্রকাশ নেতৃবৃন্দের বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের ফুলেল শুভেচ্ছা জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানালেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন সান্টু বিএনপির পরিচয়ে আওয়ামী লীগের নেতা ‘লিজ জামান’! মতিঝিলে বিআরটিসি ঘিরে তৎপরতা, নাশকতার পরিকল্পনার অভিযোগ

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি হাবিবুল্লাহ সম্পাদক মাহফুজ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়েছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল দক্ষিণ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মো. হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আল ইমরান এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ খান রনি।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম এমপি স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট নেতাকর্মীদের।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com