1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
৭ লাখ মানুষের নিরাপত্তায় জনবল সংকটে বরিশাল মেট্রোপলিটন পুলিশ: ৩০ ওয়ার্ডে টহল ব্যবস্থা দুর্বল, বাড়ছে চুরি-ছিনতাই! হাসপাতাল নাকি গণশৌচাগার? শেবাচিমে যত্রতত্র প্রস্রাব, হাসপাতালের দুর্ভোগ দেখার কেউ নেই! ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে সড়ক নির্মাণে ৩ লাখ টাকা চাঁদা দাবি! ঠিকাদারকে মারধর, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে বিএনপি নেতা ও ছেলেসহ গ্রেপ্তার ৩ বরিশালে বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তের নির্দেশ পিবিআইকে বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে মাদক-চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে আলোচনায় ‘বাবুল মুহুরী’! ভাইরাল অডিওর ‘এক টাকা আমার, বাকিটা তোরা লুইট্টা-পুইট্টা খা’ নেপথ্যে কারা? বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা.. সাংবাদিক নেতা হাফিজুর রহমান হীরার দাদি নুরজাহান বেগমের ইন্তেকাল এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ

বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে মাদক-চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে আলোচনায় ‘বাবুল মুহুরী’! ভাইরাল অডিওর ‘এক টাকা আমার, বাকিটা তোরা লুইট্টা-পুইট্টা খা’ নেপথ্যে কারা?

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়েছেন

বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে মাদক-চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে আলোচনায় ‘বাবুল মুহুরী’! ভাইরাল অডিওর ‘এক টাকা আমার, বাকিটা তোরা লুইট্টা-পুইট্টা খা’ নেপথ্যে কারা?
বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘিরে একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছে। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাবুল হাওলাদার ওরফে বাবুল মুহুরীর নাম।

অভিযোগ রয়েছে, অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে পরিচিত একটি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বর্তমানে বিএনপির নাম ব্যবহার করার বিষয়টিও স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে। তবে এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক ও অপরাধমূলক সংশ্লিষ্টতা অনুসন্ধান করা প্রয়োজন।

সম্প্রতি বাবুল মুহুরীর নামে প্রচারিত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে শোনা যাওয়া একটি সংলাপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে—
“এক টাকা আমার, বাকিটা তোরা লুইট্টা-পুইট্টা খা!”
এই বক্তব্যের প্রকৃত অর্থ কী? কার উদ্দেশ্যে এমন মন্তব্য? কোন ব্যবসা কিংবা লেনদেনকে কেন্দ্র করে এই কথোপকথন? এর পেছনে কোনো আর্থিক লেনদেন, ভাগ-বাঁটোয়ারা কিংবা অন্য কোনো হিসাব রয়েছে কি না, এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে।

শুধু একটি ভাইরাল অডিও নয়, ২৩ নম্বর ওয়ার্ডের অপরাধজগতের কথিত নেটওয়ার্ক, মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এর পেছনে থাকা প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন।

দৈনিক বরিশাল মুখপত্রের অনুসন্ধান চলছে।
২৩ নম্বর ওয়ার্ডে কারা নিয়ন্ত্রণ করছে অপরাধের নেটওয়ার্ক? কারা দিচ্ছে আশ্রয়-প্রশ্রয়? ভাইরাল অডিওর নেপথ্যে রয়েছে কী রহস্য? রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজতে মাঠপর্যায়ে অনুসন্ধান চলছে।
অভিযোগ নয়, তথ্য-প্রমাণের ভিত্তিতেই প্রকাশ করা হবে অনুসন্ধানী প্রতিবেদন।
চোখ রাখুন—দৈনিক বরিশাল মুখপত্র…

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com