1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
সাংবাদিক নেতা হাফিজুর রহমান হীরার দাদি নুরজাহান বেগমের ইন্তেকাল এবার বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেড জব্দ, ৪ লাখ টাকা জরিমানা আদায় ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি মেধাবী ছাত্রী যুথির নির্মম মৃত্যু: রহস্য উন্মোচনে বড় অগ্রগতি, শুভ-রাশেদ-আকাশসহ গ্রেফতার ৩! বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ; সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত; অনুষ্ঠানে বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা পরীক্ষা দিতে বেরিয়ে আর ফেরা হলো না যুথির! দুই দিন পর বাড়ির পাশের ডোবা থেকে মিলল ১৬ বছরের কিশোরীর নিথর দেহ সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-সাংবাদিক সুরক্ষা পরিষদ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ ;ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় নেতৃত্বের আনুগত্য অপরিহার্য- এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ

জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়েছেন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির ঐতিহাসিক তাৎপর্য, জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) কলেজের হলরুম ‘এ’-তে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস এম আলী নেছার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন হাওলাদার।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এ দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং দেশপ্রেমের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভেদ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জনের কেন্দ্র নয়, বরং দেশপ্রেম, নৈতিকতা, দায়িত্ববোধ ও জাতীয় চেতনা বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই শিক্ষার্থীদের মধ্যে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে।

আলোচনা সভায় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে ধারণ করে দেশের শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com