1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন টিকিট ছাড়াই মিলছে সরকারি ওষুধ! বরিশাল সদর হাসপাতালে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ!  স্টাফের আত্মীয় পরিচয়ে একাধিকবার ওষুধ সংগ্রহ, সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ; চিকিৎসাসেবা নিয়েও উঠেছে প্রশ্ন সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন বরিশালে সাকুরা পাম্পের ক্যান্টিনে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, প্রতিবাদ করায় অন্য যাত্রীরাও হয়রানির শিকার বরিশালে হার্ট অ্যাটাক মানেই কি মৃত্যুর সঙ্গে সময়ের লড়াই? টাকা থাকলেও মিলছে না জীবন বাঁচানোর জরুরি চিকিৎসা! মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ, স্মৃতিচারণে আবেগাপ্লুত সন্তান

বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের কারাতে কন্যা সাইফা আলিফা ; নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে সাফল্য, আনন্দে ভাসছে বরিশাল

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১২১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়াপ্রতিভা তুলে আনতে আরও বড় পরিসরে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর। এরই মধ্যে প্রথম আসরে বাছাই করা ৪০ জন প্রতিভাবান খেলোয়াড়কে আগামী জানুয়ারিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-তে স্থায়ীভাবে ভর্তির সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব খেলোয়াড়ের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার বহন করবে সরকার। আর এই ৪০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন বরিশালের মেয়ে সাইফা আক্তার আলিফা। তার এমন সাফল্যে আনন্দে ভাসছে বরিশালবাসী।

সাইফা আক্তার আলিফা বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি মাদ্রাসা সড়কের বাসিন্দা জাহিদ হাসানের বড় মেয়ে। তিনি ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি বরিশাল কারাতে-দো একাডেমির লোকমান হাওলাদার (সেন্সি) ক্লাবে নিয়মিত কারাতে প্রশিক্ষণ নিচ্ছেন আলিফা।

মধ্যবিত্ত পরিবারের সন্তান আলিফার ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল প্রবল আগ্রহ ও ভালোবাসা। লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে কারাতে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তুলেছেন একজন সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে। মেয়ের এই আগ্রহ ও প্রতিভাকে শুরু থেকেই উৎসাহ দিয়ে আসছেন তার বাবা-মা। তাদের অনুপ্রেরণা ও সহযোগিতায় খেলাধুলার জগতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছেন আলিফা।
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে নিজের প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রেখে ৪০ জন সেরা খেলোয়াড়ের মধ্যে স্থান করে নেন তিনি। এর মধ্য দিয়ে তার সামনে খুলে গেছে বিকেএসপিতে স্থায়ীভাবে ভর্তি হওয়ার নতুন সম্ভাবনার দ্বার। সেখানে ভর্তির সুযোগ পাওয়ার পাশাপাশি আলিফার পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানানো হয়েছে।
এই সুযোগ আলিফার ক্রীড়াজীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিকেএসপির মতো দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও শিক্ষার সুযোগ পেয়ে জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আরও দৃঢ় হয়েছে তার।

বরিশালের প্রত্যন্ত পর্যায় থেকে উঠে আসা এই ক্রীড়াপ্রতিভার সাফল্য শুধু তার পরিবার নয়, পুরো বরিশালবাসীর জন্য গর্বের বিষয়। আলিফার এই অর্জন নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের।

তৃণমূল পর্যায়ের প্রতিভা অন্বেষণের এই উদ্যোগের মধ্য দিয়ে সাইফা আক্তার আলিফার মতো আরও অনেক সম্ভাবনাময় খেলোয়াড় দেশের ক্রীড়াঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে—এমন প্রত্যাশা এখন বরিশালবাসীর।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com