1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট শায়েস্তাবাদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আস্থায় বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ! ২৪ বছরে পাকা ভবন নেই, ৮ শিক্ষকেও শিক্ষার্থী মাত্র ১—এইচএসসিতে পাসের খাতা শূন্য! মির্জাগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বরিশালে শিল্প-সংস্কৃতির স্নিগ্ধতায় বিষাক্ত ছায়া: নেতা সাগরের কামলালসা ও প্রতারণায় ছারখার এক নারীর জীবন দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান গৌরনদী (বরিশাল):

বরিশালের গৌরনদী উপজেলায় একটি পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকা থেকে এসআরবির (SRB) সদস্যরা ককটেলগুলো উদ্ধার করেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল আটটার দিকে ওই এলাকার টরকী পান ভাণ্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী একটি পরিত্যক্ত স্থানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত গৌরনদী থানা পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে ফেলেন। পরবর্তীতে খুলনা-৬ এর এসআরবির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় দুপুর সোয়া দুইটার দিকে ককটেলগুলো নিরাপদে উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো কে বা কারা, কি উদ্দেশ্যে সেখানে এনে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলেও জানান তিনি।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com