1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ; প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট শায়েস্তাবাদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আস্থায় বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ! ২৪ বছরে পাকা ভবন নেই, ৮ শিক্ষকেও শিক্ষার্থী মাত্র ১—এইচএসসিতে পাসের খাতা শূন্য! মির্জাগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বরিশালে শিল্প-সংস্কৃতির স্নিগ্ধতায় বিষাক্ত ছায়া: নেতা সাগরের কামলালসা ও প্রতারণায় ছারখার এক নারীর জীবন দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী

মির্জাগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়েছেন

পটুয়াখালীর মির্জাগঞ্জে পুকুরের পানিতে ডুবে আমির হোসেন নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার নতুন শ্রীনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন ওই গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলামের দ্বিতীয় পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে আমির গ্রামের অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। খেলার ছলে পুকুরে নামার পর সে পানিতে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

পরে শিশুটির বাবা শফিকুল ইসলাম ও স্থানীয় লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আমিরকে মৃত ঘোষণা করেন।

সাড়ে তিন বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com