নিজস্ব প্রতিবেদক
দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার প্রতিষ্ঠাতা ও জাতীয় দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) আছর নামাজের পর বরিশালের সাগরদী বাজার জামে মসজিদে পারিবারিকভাবে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, মরহুমের পরিবারের সদস্যরা তাঁর রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন। আগামী ১ নভেম্বর রবিবার বাদ যোহর তাঁর পৈতৃক ভিটায় পারিবারিকভাবে আরও একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জিএম ফারুক লিটু ২০২৪ সালের ৩১ অক্টোবর ইন্তেকাল করেন। সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন হাস্যোজ্জ্বল, সদালাপী ও বন্ধুসুলভ ব্যক্তিত্ব। সহকর্মী ও পরিচিতজনদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক এবং অমায়িক আচরণ তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।
দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার প্রতিষ্ঠাতা হিসেবে বরিশালের সংবাদমাধ্যম অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।