1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার বরিশালে‘দুই দিনের মিশন’—মনিরের পরিবারে সহায়তা, নান্নুর কবর জিয়ারত বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ; মারধর, মোবাইল থেকে ভিডিও মুছে দেওয়ার অভিযোগ দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর বিএনপি নেতা বাবুল মোহরীর নেতৃত্বে হামলার অভিযোগ ‘ভুয়া সাংবাদিক’ ট্যাগ দিয়ে মারধর, মোবাইল থেকে ভিডিও মুছে দেওয়ার অভিযোগ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত বরিশালে আসছেন যুবদল কেন্দ্রীয় সভাপতি মুন্না—মরহুম জি. এম. মনিরের পরিবারের পাশে দাঁড়াতে ১ অক্টোবর সফর উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা বরিশালে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ মহিপুরে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গাছের চারা বিতরণ ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়েছেন

খবর বিজ্ঞপ্তি:

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বরিশাল মুখপত্র’র বার্তা সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলার দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মুরাদ এবং একই পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক সাইফুল অপূর্বের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা।

গত ২৯ সেপ্টেম্বর রাতে বরিশাল নগরীর দরগাবাড়ি এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণকালে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ওই দুই সাংবাদিককে ‘আওয়ামী লীগ’ ও ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের ব্যবহৃত বুম ভাঙচুর করা হয় এবং মোবাইল ফোনে ধারণ করা ভিডিও জোরপূর্বক মুছে ফেলা হয়।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলার সভাপতি মো. মামুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা, হেনস্তা এবং সংবাদ সংগ্রহের সরঞ্জাম ভাঙচুর অত্যন্ত গর্হিত ও নিন্দনীয়। সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা বলেন, সাংবাদিকরা কোনো পক্ষের হয়ে নয়, বরং ঘটনার তথ্য সংগ্রহ ও তা জনসম্মুখে তুলে ধরতে পেশাগত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।

অন্য এক বিবৃতিতে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি এমআর প্রিন্স বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করা হয়ে থাকলে বিষয়টি আরও উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আমিনুল শাহীন বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে হামলায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ এবং বরিশালে সাংবাদিকদের নির্বিঘ্নে ও নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com