1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শেবাচিমের সরঞ্জামাদি চুরির ভিডিও ভাইরাল আলোচিত স্টোরকিপার জাহিদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন কালকিনিতে নবজাতকদের বৃক্ষচারা উপহার দিলেন ইউএনও গৌরনদীতে ৪ হাজার ইয়াবাসহ আপন দুই ভাই আটক বাবুগঞ্জের মোহনগঞ্জ বাজারে চুরির অপরাধে ১ মাসের সশ্রম কারাদণ্ড ৫ জনকে চায়ের আড্ডা থেকে ভোটের মাঠ—দেহেরগতিতে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শিহাব! তরুণ নেতৃত্বে ‘আধুনিক দেহেরগতি’ গড়ার প্রত্যয়, জনসম্পৃক্ততায় বাড়ছে আলোচনা মাদক কারবারিদের আতঙ্ক ওসি সনজিত, স্বস্তিতে কাউনিয়াবাসী! প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার নটরডেম কলেজে সুযোগ পেলো বরিশাল জিলা স্কুলের ২৭ শিক্ষার্থী , প্রশংসিত প্রধান শিক্ষক! মাত্র ১৫ দিনের দায়িত্ব, ‘লাখ লাখ টাকা’ আয়ের অভিযোগ! এসআই বশিরকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়েছেন

বরিশালে পিতা-মাতা হারা লামিয়ার পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার। জীবনে বেঁচে থাকার জন্য বেঁধে দিলেন ঘর সংসার-পিতা-মাতা হারা লামিয়া আক্তারের পৃথিবীতে আপন বলতে কেউ নেই। জীবনের কঠিন সময়ে সমাজসেবা পরিবারই হয়ে উঠেছিল তার আপনজন ও অভিভাবক। সেই লামিয়ার জীবনে আজ শুরু হলো নতুন অধ্যায়।

অটোচালক সেলিম গাজীর সঙ্গে লামিয়া আক্তারের বিয়েকে ঘিরে বরিশালের সুরক্ষা বঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিণত হয় আনন্দের এক আপন ঠিকানায়। সাজসজ্জা, অতিথিদের উপস্থিতি ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

লামিয়ার বিশেষ দিনে উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার, পুলিশ সুপার এ. জেড.এম. মোস্তাফিজুর রহমান, বিভাগীয় পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকসহ সম্মানিত অতিথিরা।

বিয়ের আয়োজনে অতিথিদের জন্য ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, সবজি, মুগডাল, মিষ্টি ও কোমল পানীয়। এ সময় লামিয়া ও সেলিমের বিয়েতে দুই লাখ টাকা কাবিন নির্ধারণ করা হয়।

লামিয়ার জীবনে আপনজনের অভাব থাকলেও তার জীবনের গুরুত্বপূর্ণ এই দিনে পাশে দাঁড়িয়েছে সমাজসেবা পরিবার। আয়োজনে অংশ নেওয়া সংশ্লিষ্টরা মনে করেন, সমাজসেবা শুধু দায়িত্ব পালনের বিষয় নয়—কখনো কখনো এটি অসহায় মানুষের জন্য একটি পরিবারের নাম হয়ে ওঠে।

নবদম্পতি লামিয়া আক্তার ও সেলিম গাজীর নতুন জীবনের জন্য রইল শুভকামনা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com