1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন টিকিট ছাড়াই মিলছে সরকারি ওষুধ! বরিশাল সদর হাসপাতালে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ!  স্টাফের আত্মীয় পরিচয়ে একাধিকবার ওষুধ সংগ্রহ, সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ; চিকিৎসাসেবা নিয়েও উঠেছে প্রশ্ন সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন বরিশালে সাকুরা পাম্পের ক্যান্টিনে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, প্রতিবাদ করায় অন্য যাত্রীরাও হয়রানির শিকার বরিশালে হার্ট অ্যাটাক মানেই কি মৃত্যুর সঙ্গে সময়ের লড়াই? টাকা থাকলেও মিলছে না জীবন বাঁচানোর জরুরি চিকিৎসা! মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ, স্মৃতিচারণে আবেগাপ্লুত সন্তান

বাকেরগঞ্জে আদালতের নির্দেশ উপেক্ষার অভিযোগ, বিরোধীয় জমিতে নির্মাণকাজ! দলিলমূলে মালিকানা দাবি ফোরকানের, প্রভাবশালী মহিউদ্দিন মন্টুর বিরুদ্ধে দখল ও বাধা দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার :

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজারে দলিলমূলে জমির মালিকানা থাকা সত্ত্বেও ভোগদখলে বাধা এবং আদালতের নির্দেশ অমান্য করে বিরোধীয় জমিতে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী মহিউদ্দিন মন্টুর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালে স্থানীয় লোকমান হোসেন গংয়ের কাছ থেকে সৈয়দ মাহবুব আলম ফোরকান ৩ দশমিক ২৫ শতাংশ জমি সাব-কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। জমিটি ৩৮২৪/২৫ দাগের মোট ৩৯ শতাংশ জমির অংশ বলে জানা গেছে। ক্রয়ের পর ওই জমি তার নামে রেকর্ডও করা হয়েছে বলে দাবি করেন ফোরকান।
ফোরকানের অভিযোগ, জমি কেনার পর থেকেই মহিউদ্দিন মন্টু বিভিন্নভাবে তাকে জমিতে প্রবেশ ও ভোগদখলে বাধা দিয়ে আসছেন। এমনকি ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। বিষয়টি নিয়ে একাধিক মামলা ও স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ-বৈঠক হলেও বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি বলে জানান ফোরকান।
পরবর্তীতে তিনি আদালতের শরণাপন্ন হন। ফোরকানের দাবি, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বিরোধীয় জমিতে টিনের বেড়া দিয়ে ঘেরাও এবং পাকা স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন মহিউদ্দিন মন্টু।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দলিলপত্র অনুযায়ী তারা সৈয়দ মাহবুব আলম ফোরকানকেই ওই ৩ দশমিক ২৫ শতাংশ জমির মালিক হিসেবে জানেন। তবে জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
অভিযোগের বিষয়ে মহিউদ্দিন মন্টু বলেন, “৩০-৪০ বছর ধরে আমার স্বজনরা ওই জমি ভোগদখল করে আসছেন।” তবে একইসঙ্গে তিনি দাবি করেন, জমিটি সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি হয়ে থাকলে সেখানে তার নির্মাণকাজের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে।
এদিকে বাকেরগঞ্জ থানার এসআই সোহেল জানান, আদালতের নির্দেশনার কাগজ তারা পেয়েছেন। তিনি বলেন, “বিরোধীয় জমিতে মহিউদ্দিন মন্টু যাতে কোনো ধরনের কাজ করতে না পারেন, সে বিষয়ে তাকে নোটিশ দিয়ে আসব।”
এ ঘটনায় প্রশ্ন উঠেছে—দলিল, রেকর্ড ও আদালতের নির্দেশনা থাকার পরও বিরোধীয় জমিতে নির্মাণকাজ চলতে থাকলে এর পেছনে কার প্রভাব কাজ করছে? বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগতভাবে নিষ্পত্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com