1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন টিকিট ছাড়াই মিলছে সরকারি ওষুধ! বরিশাল সদর হাসপাতালে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ!  স্টাফের আত্মীয় পরিচয়ে একাধিকবার ওষুধ সংগ্রহ, সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ; চিকিৎসাসেবা নিয়েও উঠেছে প্রশ্ন সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন বরিশালে সাকুরা পাম্পের ক্যান্টিনে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, প্রতিবাদ করায় অন্য যাত্রীরাও হয়রানির শিকার বরিশালে হার্ট অ্যাটাক মানেই কি মৃত্যুর সঙ্গে সময়ের লড়াই? টাকা থাকলেও মিলছে না জীবন বাঁচানোর জরুরি চিকিৎসা! মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ, স্মৃতিচারণে আবেগাপ্লুত সন্তান

মির্জাগঞ্জে বাজেট ঘিরে বিএনপির বড় সমাবেশ: আলতাফ হোসেন চৌধুরীর দিকনির্দেশনায় নেতাকর্মীদের প্রাণবন্ত মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৮১ বার পড়েছেন

রিপোর্ট ; মো. তারিকুল ইসলাম 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বাজেট বিষয়ক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জুলাই) উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। তিনি তার বক্তব্যে জাতীয় বাজেট, জনগণের প্রত্যাশা এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের মতামত ও অংশগ্রহণের মাধ্যমেই সংগঠন আরও শক্তিশালী হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

মতবিনিময় সভায় বক্তারা দেশের অর্থনীতি, জনগণের জীবনমান এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেন। নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি ও প্রাণবন্ত আলোচনায় পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com