1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৩:২৫|
শিরোনামঃ
মির্জাগঞ্জে বাজেট ঘিরে বিএনপির বড় সমাবেশ: আলতাফ হোসেন চৌধুরীর দিকনির্দেশনায় নেতাকর্মীদের প্রাণবন্ত মতবিনিময় জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ এইচএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে কঠোর বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান, পরিদর্শন অব্যাহত বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ গৌরনদীর বাটাজোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ আদালতে নির্দোষ প্রমাণের ৫ বছর পরেও এসআই মহিউদ্দিন মাহির বিরুদ্ধে অপ-প্রচার! বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত এইচএসসিতে বরিশালের শিক্ষাবোর্ড চেয়ারম্যানের তৎপরতায় সন্তষ্ট অভিভাবকরা! বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আগৈলঝাড়ায় গ্রেপ্তার ২ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন, তিন শিফটে দায়িত্ব পালন শুরু

এইচএসসিতে বরিশালের শিক্ষাবোর্ড চেয়ারম্যানের তৎপরতায় সন্তষ্ট অভিভাবকরা!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বরিশাল মহানগরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান অধ্যাপক ড. ইউনুস আলী সিদ্দিকী। পরীক্ষা শুরুর মুহূর্ত থেকেই তিনি কেন্দ্রগুলোতে উপস্থিত থেকে সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিটি কলেজ, বরিশাল মহিলা কলেজ, বরিশাল সরকারি কলেজ এবং অমৃত লাল দে মহাবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন। এ সময় কেন্দ্র সচিব, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি পরীক্ষার শৃঙ্খলা, নিরাপত্তা, প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং কেন্দ্রের সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে বোর্ড চেয়ারম্যান বিভিন্ন কেন্দ্রের সামনে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের কাছ থেকে পরীক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে মতামত শোনেন এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সুষ্ঠু পরীক্ষা আয়োজনের বিষয়ে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত অভিভাবকরা বোর্ড চেয়ারম্যানের এমন সরেজমিন তদারকিকে স্বাগত জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই চেয়ারম্যান নিজে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলছেন, যা তাদের মধ্যে আস্থা ও স্বস্তি তৈরি করেছে। অভিভাবকদের ভাষ্য, সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে বোর্ড চেয়ারম্যানের এমন আন্তরিক ও সক্রিয় তৎপরতা অতীতে কোনো চেয়ারম্যানের ক্ষেত্রে দেখা যায়নি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষা চলাকালীন সব কেন্দ্রেই নিয়মিত তদারকি অব্যাহত থাকবে, যাতে পরীক্ষার্থীরা একটি স্বচ্ছ, নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com