1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন টিকিট ছাড়াই মিলছে সরকারি ওষুধ! বরিশাল সদর হাসপাতালে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ!  স্টাফের আত্মীয় পরিচয়ে একাধিকবার ওষুধ সংগ্রহ, সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ; চিকিৎসাসেবা নিয়েও উঠেছে প্রশ্ন সাংবাদিকদের দাবি আদায়ে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কিশোরগঞ্জে আহমেদ আবু জাফর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদারকে মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন বরিশালে সাকুরা পাম্পের ক্যান্টিনে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, প্রতিবাদ করায় অন্য যাত্রীরাও হয়রানির শিকার বরিশালে হার্ট অ্যাটাক মানেই কি মৃত্যুর সঙ্গে সময়ের লড়াই? টাকা থাকলেও মিলছে না জীবন বাঁচানোর জরুরি চিকিৎসা! মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ, স্মৃতিচারণে আবেগাপ্লুত সন্তান

মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২২২ বার পড়েছেন

এম. ইয়ামিন আহমেদ | কলাপাড়া উপজেলা প্রতিনিধি

পটুয়াখালীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ৫৬ (ছাপ্পান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে।
আজ শনিবার (২৩ মে, ২০২৬) রাত ১২টা ৩৫ মিনিটে মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, লতাচাপলী ইউনিয়ন এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে—এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। গভীর রাতে মাদক কেনাবেচার সময় ডিবি পুলিশ চারপাশ থেকে ঘিরে ফেলে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে অবৈধ্য ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের হাতে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলো—
১. মো. সোহেল হাওলাদার (৩২) এবং
২. মো. কলিম হাওলাদার (৩৬)।
ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও ইয়াবা ব্যবসার সিন্ডিকেট চালিয়ে আসছিল বলে জানা গেছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পটুয়াখালী জেলাকে মাদক মুক্ত করতে ডিবির এমন ঝটিকা ও বিশেষ মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানানো হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com