1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

“বরিশালের পরিচ্ছন্নতায় মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান — প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে প্রকাশ্যে ধন্যবাদ”

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ২০২ বার পড়েছেন

০৯ মে ২০২৬, শনিবার রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের জনবান্ধব কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

সভায় বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল সিটির পরিচ্ছন্নতা ও নাগরিক সেবামূলক কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরে বলেন, জনগণের কল্যাণে বিলকিস জাহান শিরিনের মতো আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি প্রশাসকের দায়িত্ব পালনে বিলকিস জাহান শিরিনের সক্রিয় ভূমিকার প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান।

এদিনের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

প্রসঙ্গত, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই নগর উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন বিলকিস জাহান শিরিন। বিশেষ করে নগরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে তিনি নগরবাসীর ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com