1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:১৯|
শিরোনামঃ
চড়া দামে পচা মাছ বিক্রি! বরিশাল রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন কলসকাঠীতে সিটি এজেন্ট ব্যাংক আউটলেটের শুভ উদ্বোধন, গ্রাহকদের ব্যাংকিং সেবা সম্পর্কে অবহিতকরণ রাজাপুরে লঞ্চঘাটে গাঁজা-ইয়াবা সেবনের আসর ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত, ৩ মাদকসেবির কারাদণ্ড নিখোঁজ ভিকটিমের সন্ধান মেলেনি …ট্রাইব্যুনালে প্রশ্নবিদ্ধ চার্জশিট দেয়ায় পিবিআই’র তদন্তকারী কর্মকর্তাকে শোকজ সহ সিআইডিকে তদন্তের নির্দেশ নতুন নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাকেরগঞ্জের বাখরকাঠি বি আই টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এডহক কমিটির অভিষেকে শিক্ষার মানোন্নয়নের অঙ্গীকার বরিশালে গভীর রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তৎপরতায় অবৈধ বাল্কহেড এবং লোড ড্রেজার জব্দ, ৪ জনের এক মাসের কারাদণ্ড ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাকেরগঞ্জ: আগুনে দগ্ধ নারী-শিশুসহ ৩, তুলাতলা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী বৃষ্টির দাফন সম্পন্ন, মাদারীপুরে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ২১৬ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিবেদক | ৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত মাদারীপুরের মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ অ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়িতে নেওয়া হয়।

মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শেষবারের মতো একনজর দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী।

পরে আসরের নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

স্বজনরা জানান, বৃষ্টি ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হন। পরবর্তীতে ফুল স্কলারশিপ নিয়ে ২০২৫ সালের ২৫ আগস্ট ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যান।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বৃষ্টি ও আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। পরে তাদের হত্যার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com