1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বিএম কলেজের উন্নয়ন কাজে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাধা, কাজ না পাওয়ায় ঠিকাদারকে সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের হুমকি! কীর্তনখোলায় ইউএনও ফরিদা সুলতানার মধ্যরাতের অভিযান পবিপ্রবি ও বিআরটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত, পহেলা নভেম্বর থেকে চালু হচ্ছে দুটি অত্যাধুনিক দ্বিতল বাস পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার কৌশল? বরিশাল জেনারেল হাসপাতালের দরপত্রে ‘নিজস্ব শর্ত’ আরোপের অভিযোগ চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে মাদকের বিস্তারের অভিযোগ, আলোচনায় ‘বি-মুহুরী’ পরিবার! করে দেখিয়ে দিলাম, নাকি সত্যিই কিছু করলাম—এমন আয়োজনের তাৎপর্য কী? প্রসঙ্গ: বিচ কার্নিভাল ২০২৬, কুয়াকাটা বরিশালের ২৩ নম্বর ওয়ার্ডে ‘১০০ টাকার মুহুরী’ পরিবারকে ঘিরে মাদক কারবারের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা! বরিশালে পত্রিকার আদলে ভুয়া পেজের ছড়াছড়ি, বিবেকের কাঠগড়ায় প্রকৃত সাংবাদিকরা : হয়রানির শিকার পুলিশ প্রশাসন-রাজনৈতিক ব্যক্তিরা কবে বন্ধ হবে প্রতিহিংসার রাজনীতি?

সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৫৬ বার পড়েছেন

বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির তিন শীর্ষ নেতাকে সংগঠনের সকল সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সম্প্রতি বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে তৌফিকুল ইসলাম ইমরানকে আহ্বায়ক, আসিফ আল মামুনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো: আল আমীন মৃধাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর তারাই সংগঠনের স্বাক্ষরিত সিদ্ধান্তের ক্ষমতা প্রয়োগ করবেন।

এদিকে কমিটিতে আরও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। এই সময়ের মধ্যে জেলার বিভিন্ন ইউনিটের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা কেন্দ্রীয় নির্দেশনা মেনে সংগঠনকে শক্তিশালী, সুসংগঠিত ও কর্মমুখী করতে কাজ করবেন। একই সঙ্গে ছাত্রদলের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বরিশাল জেলা ছাত্রদলের কার্যক্রমে নতুন গতি আসবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com