1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:৫৪|
শিরোনামঃ
বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরন বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার: গৌরিচন্না বাজারে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারালেন বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিবেদক। ২২ এপ্রিল ২০২৬।

​বরিশালের উজিরপুরে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ​নিহত জাহানারা বেগম বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামের প্রয়াত রব হাওলাদারের স্ত্রী। ​

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে জাহানারা বেগম চিকিৎসার উদ্দেশ্যে তার দেবর ও জা’র সাথে ইজিবাইকযোগে বাটাজোর এলাকার সুইজ হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ ইজিবাইকের চাকার সাথে তার গলার ওড়না পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ​

নিহতের দেবর কামাল হাওলাদার বলেন, “ভাবিকে নিয়ে আমরা হাসপাতালে যাচ্ছিলাম। মুহূর্তের মধ্যে ওড়না চাকায় পেঁচিয়ে এই দুর্ঘটনা ঘটে গেল।” ​উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com