1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:২১|
শিরোনামঃ
রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন

বরিশাল সদর–৫ আসনে ধানের শীষের পক্ষে যুবদলের জোরালো গণসংযোগ

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩২৮ বার পড়েছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল সদর–৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছে বরিশাল জেলা ও মহানগর যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানো হয়। বিশেষ করে বান্দরোড ভাটার খাল, পোর্টরোডসহ গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন যুবদল নেতৃবৃন্দ। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয় এবং বিএনপির নির্বাচনী বার্তা জনগণের কাছে তুলে ধরা হয়।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জোবায়ের ইবনে ইউসুফ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাহফুজ, আসলাম হোসেন বাচ্চু, মহানগর যুবদলের সভাপতি মামুন হাসান, মহানগর যুবদলের সহ সভাপতি মাসুদ সহ জেলা ও মহানগর যুবদলের অন্যান্য যুগ্ম সম্পাদকবৃন্দ।

এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন। নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতেও বরিশাল সদর–৫ আসনের প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com