1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ২:৫৯|
শিরোনামঃ
রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ.এম. তসলিম উদ্দিন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উচ্ছ্বাস ও অভিনন্দন

বাবুগঞ্জের রহমতপুরে অবহেলায় নষ্ট হচ্ছে যাত্রী ছাউনি, ডাস্টবিনে পরিণত হওয়ায় ক্ষোভ

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়েছেন

মো. মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ ;

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ যাত্রী ছাউনি দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে আছে। লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই যাত্রী ছাউনিটি বর্তমানে এলাকাবাসীর জন্য আশ্রয়স্থল না হয়ে ডাস্টবিনে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, যাত্রী ছাউনিটির সামনে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে। বাস কাউন্টার সংলগ্ন এই স্থাপনাটি রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যাত্রীদের বসার উপযোগী কোনো পরিবেশ না থাকায় ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যাত্রীরা।

এলাকাবাসীর অভিযোগ, এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট বাস কাউন্টার কিংবা স্থানীয়দের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে যাত্রী ছাউনিটি স্বাভাবিক ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

এ বিষয়ে সচেতন মহল মনে করেন, দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ করা হলে যাত্রী ছাউনিটি আবারও যাত্রীদের বসার উপযোগী করা সম্ভব। তাই এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com