1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:০৭|
শিরোনামঃ
কোরবানির দাওয়াত দিতে গিয়ে যুবদল নেতার হামলায় ছোট ভাইয়ের নাক ফাটল যে অঙ্গীকার নিয়ে জুলাই বিপ্লব হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের: -অ্যাডঃ হেলাল মাদারীপুরে চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মহিপুরে মক্তবের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ‘সম্রাট রিপন’ গ্রেফতার, স্বস্তিতে পটুয়াখালীবাসী যোগ্যতা না থাকলেও ‘অ্যাসেসর’! নিজেই ফাইল বানিয়ে পদ বাগালেন বিসিসির কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ দাওয়ের কোপে রক্তাক্ত বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুজন , ঘরে ঢুকে টাকা-স্বর্ণ লুট! সন্ত্রাসী নাসির হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ; আসামিরা  ধরাছোঁয়ার বাইরে 

বরিশাল-৩ আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থীর আস্থাভাজনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পড়েছেন

রিপোর্ট ; মোঃ মহিউদ্দিন খাঁন রানা, বাবুগঞ্জ 

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণ অধিকার পরিষদ (GOP) মনোনীত প্রার্থী ভিপি নুরুল হক নুর-এর আস্থাভাজন, ইতালি প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ও বরিশাল জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিনের সঙ্গে বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় এইচ এম ফারদিন ইয়ামিন বলেন,বাবুগঞ্জ-মুলাদীতে পাওয়ার প্লান্ট স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে- গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে দলের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচন, স্থানীয় উন্নয়ন, জনস্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ গণ অধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন গণ অধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ দুলাল ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রফেসর সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার।

যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আবু সায়েম, যুব নেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম রিয়াদ এবং বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম আকাশ ও সাবেক সাধারণ সম্পাদক।
ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নয়ন ফকির এবং সাধারণ সম্পাদক কে এম আলামিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি এইচ এম শামীম ও সহ-সভাপতি রানা আহমেদ। সভায় দলটির বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভাটি বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে গণ অধিকার পরিষদ, বাবুগঞ্জ উপজেলা শাখা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com