1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৪৩|
শিরোনামঃ
গৌরনদীতে এসিল্যান্ডের মাদকবিরোধী অভিযান: কারাদণ্ড, জরিমানা ও সিআইডি সহায়তায় ডিভিআর জব্দ বাবুগঞ্জে উপজেলা সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বারোপ বরিশাল সদর উপজেলা বিএনপি ত্যাগের রাজনীতিতে আস্থার নাম নুরুল আমিন এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি -শায়খে চরমোনাই বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা

ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে নরকে পাঠানো! দুবাইয়ে বিক্রি হওয়া বরিশালের যুবকের মামলায় দুই মানবপাচারকারীর যাবজ্জীবন কারাদণ্ড

✍️ আসাদুজ্জামান মুরাদ ✍
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৩৩ বার পড়েছেন

ভালো জীবনের আশায় বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন বরিশালের নবীন ফরাজী। কিন্তু সেই স্বপ্নই পরিণত হয় দুঃস্বপ্নে। দুবাই পৌঁছে বুঝতে পারেন, তিনি এক ভয়ংকর মানবপাচার চক্রের ফাঁদে পড়ে গেছেন। নির্যাতন, বেঁধে রাখা, মুক্তিপণের টাকা—সব কিছুর মধ্য দিয়ে জীবনের সবচেয়ে অন্ধকার দিনগুলো পার করেছেন তিনি। অবশেষে দেশে ফিরে বিচার চেয়ে মামলা করেন, আর সেই মামলার রায় এসেছে আজ—যা এক নির্মম বাস্তবতার প্রতিফলন।

বরিশালের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ বুধবার এক ঐতিহাসিক রায়ে মানবপাচারকারী দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আসামিরা হলেন—লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার মোশারেফ হোসেনের ছেলে শাহ ইমরান সাগর (৪৫) এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার আনসার আলীর ছেলে বাচ্চু মিয়া (৩৭)।

রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন এবং প্রত্যেককে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। এই অর্থ অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত নির্দেশ দিয়েছেন, জরিমানার অর্থ আদায় করে তা ভুক্তভোগী নবীন ফরাজীকে প্রদান করতে হবে।

আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানিয়েছেন, ২০২৩ সালের ২৭ মার্চ নবীন ফরাজীকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুবাই পাঠান শাহ ইমরান সাগর। কিন্তু সেখানে পৌঁছেই নবীনকে মানবপাচারকারী বাচ্চু মিয়ার কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর শুরু হয় নির্যাতনের ভয়াবহ অধ্যায়।

চক্রের সদস্যরা নবীনকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। জীবন বাঁচাতে নবীনের বাবা কষ্টের পাঁচ লাখ টাকা পাঠান। সেই টাকা পাওয়ার পর নবীনকে মুক্তি দেওয়া হয়। পরে এক প্রবাসীর সহায়তায় দেশে ফিরে এসে তিনি আদালতে মামলা করেন।

২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত শেষ করে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই শিহাবউদ্দিন ওই দুই মানবপাচারকারীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।

এই রায় শুধু নবীনের নয়—বিদেশগামী অসংখ্য স্বপ্নবাজ যুবকের চোখে এক সতর্ক বার্তা।
চাকরির প্রলোভনে জীবন বিক্রি করা নয়, বরং সচেতনতা আর সাহসের পথেই মুক্তি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com