1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ২:২৯|
শিরোনামঃ
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে গুরুত্ব: গণমাধ্যম ও শিক্ষা খাতে সহযোগিতার নতুন দিগন্ত কাঠালিয়ায় লম্পট আশরাফের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী: প্রতিকার চায় ভুক্তভোগীরা আশোকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার আমূল পরিবর্তন: স্বস্তিতে সাধারণ মানুষ কুয়াকাটায় মাদকবিরোধী ঝটিকা অভিযান: শ্রমিকদল নেতা জাকিরসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক জেল কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিঃস্ব এক পরিবার, পুড়ে ছাই বসতঘর ১ মিলিয়ন ফলোয়ারের ‘তাজু ভাই ২.০’ হঠাৎ উধাও! ভাইরাল তাইজুলের পেজ নিয়ে রহস্য গৌরনদীতে সেন্ট পিটার ফিলিং স্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা গৌরনদীতে সেন্ট পিটার তেলের পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড — মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক!..বিস্তারিত আসছে… গৌরনদীতে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা: উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ​ব্যাংক লেনদেন ও অফিসের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

বরিশাল শেবাচিম হাসপাতালে নাক-কান-গলা বিভাগে পরীক্ষার যন্ত্রের সংকট, রোগীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়েছেন

জামাল কাড়াল,স্টাব রিপোর্টার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) নাক-কান-গলা (ইএনটি) বহির্বিভাগে চিকিৎসা সেবা থাকলেও প্রয়োজনীয় পরীক্ষার যন্ত্রপাতি না থাকায় রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী নাক, কান ও গলার বিভিন্ন সমস্যার চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকরা রোগী দেখলেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য পর্যাপ্ত মেশিন বা আধুনিক যন্ত্রপাতি না থাকায় রোগীদের বাধ্য হয়ে হাসপাতালের বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে হচ্ছে।

রোগীদের অভিযোগ, হাসপাতালের ভেতরে পরীক্ষার ব্যবস্থা না থাকায় বাইরে গিয়ে পরীক্ষা করতে হলে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। অনেক দরিদ্র রোগীর পক্ষে এই অতিরিক্ত খরচ বহন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাকেরগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা মোতালেব মোল্লা রোগী জানান, এত বড় হাসপাতাল নেই কোন পরীক্ষার যন্ত্র নেই সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এলেও পরীক্ষার জন্য বাইরে পাঠানো হয়, যেখানে পরীক্ষার খরচ অনেক বেশি। এতে সাধারণ মানুষের আর্থিক চাপ বাড়ছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের দাবি, নাক-কান-গলা বিভাগের প্রয়োজনীয় আধুনিক মেশিন ও পরীক্ষার সরঞ্জাম দ্রুত সরবরাহ করা হলে রোগীরা হাসপাতালের মধ্যেই সেবা পেতে পারবেন এবং তাদের ভোগান্তি অনেকটাই কমবে।

সাধারণ রোগীরা দ্রুত এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com